শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

নোয়াখালী-২ আসনে নির্বাচন করার ঘোষনা দিলেন আতাউর রহমান ভূঁইয়া মানিক

  • আপডেট সময় : শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩
  • 2079 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক । বৃহস্পতিবার রাতে তার সেনবাগস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি নিজের চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা করেন।

আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এই উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। আমি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। তাই আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে জয়যুক্ত করতে আমি বদ্ধপরিকর। আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আর্দশে উদ্বুদ্ধ একজন কর্মী। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি ।

তিনি আরও বলেন, শেখ হাসিনার কাছে আমাদের সব তথ্য আছে। কে কে যোগ্য তিনি ভাল করে জানেন। আমি দীর্ঘদিন ধরে গরিবের মানুষের পাশে থেকে সেবা করেছি। অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছি, বেকারদের ব্যবসার জন্য দোকানের ব্যবস্থা করেছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি এই কাজ অব্যহত রাখতে চাই। মানুষ আওয়ামী লীগের কাছে নিরাপদ তা সবাইকে জানাতে চাই। তিনি দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।
এর আগে বৃহস্পতিবার বিকালে আতাউর রহমান ভূইয়া মানিক সেনবাগ পৌর এলাকা, উপজেলার রাস্তার মাথা, শ্রমিরমুন্সির হাট, নবীপুর ইউনিয়নের শান্তিরহাট, নবীপুর বাজার, মিয়ার হাটসহ বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন।

বক্তব্যকাল আতাউর রহমান ভূঁইয়া মানিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান।

এ সময় সেনবাগ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....