শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

চৌমুহনী পৌর মন্দির ও মহাশ্মশানে ২৫০ কেভিএ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার স্থাপন, ওভারলোড সমস্যার সমাধান, খুশি সনাতনধর্মীরা

  • আপডেট সময় : মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪
  • 636 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
চৌমুহনী পৌর মন্দির ও মহাশ্মশানে ২৫০ কেভিএ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার স্থাপন করায় ওভারলোড সমস্যার সমাধান হয়েছে। এতে খুশি সনাতনধর্মী লোকজন ও এলাকাবাসী। উজ্জল হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভাবমূতি।জানা গেছে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত ১২/১০/২০২৪ ইং রোজ শনিবার বিক্রয় ও বিতরন বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চৌমুহনী, নোয়াখালী এর আওতাধীন কুরিপাড়া, আলীপুর এলাকায় অবস্থিত মহামায়া পূজামন্ডপ ও পৌর মহাশ্মশান মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজা মন্ডপে আয়োজিত সভায় মন্দির ও মহাশ্মশান কমিটি বিদ্যুতের ওভারলোড সমস্যা নিরসনে একটি ২৫০ কেভিএ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার বসানোর জন্য উপদেষ্টার কাছে অনুরোধ করে। যার প্রেক্ষিতে ট্রান্সফরমারটি দ্রুত বসানোর ব্যপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে নির্দেশনা প্রদান করেন তিনি। এর পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(পিডিবি) এর চেয়ারম্যান প্রকৌশলী মো: রেজাউল করিম এর সার্বিক তত্ত্বাবধানে গত ১৪/১০/২০২৪ ইং রোজ সোমবার নির্দেশিত স্থানে একটি ২৫০ কেভিএ ট্রান্সফরমার স্থাপন পূর্বক মন্দির ও পৌর মহাশ্মশান এলাকার ওভারলোড সমস্যার সমাধান করা হয়েছে। উক্ত স্থানে ওভারলোড সমস্যা নিরসন হওয়ায় মন্দির ও পৌর মহাশ্মশান কমিটির সহ-সভাপতি প্রফেসর কুঞ্জলাল কর্মকার ও মহামায়া পূজা কমিটির সাধারন সম্পাদক প্রবীর কুমার কুরি সহ এলাকার সনাতনধর্মী লোকজন উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এবং চেয়ারম্যান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন। এতে জনমনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....