শিরোনাম :
নোয়াখালীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় আমির হোসেনকে ঘর করে দিলেন প্রবাসী নোয়াখালীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন নোয়াখালীতে মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল বেগমগঞ্জে অপহৃত স্কুলছাত্রী তিন দিনেও উদ্ধার হয়নি, পরিবারে উৎকন্ঠা নোয়াখালীতে পৃথক অভিযানে অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জ প্রবাস ফেরত বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা কৃষি জমি রক্ষায় বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

বেগমগঞ্জে মসজিদ মার্কেটের জায়গা দখলের চেষ্টা, ভাংচুর ও লুটপাট

  • আপডেট সময় : বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
  • 536 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবের হাট কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একদল ভূগ্রাসী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ওই চক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ জানা গেছে, সাবেক ৪২০২ দাগের (হাল দাগ ৯৯৪০)১৩.৫ শতক সম্পত্তি (দং নং-২৬০৭ তারিখ ১১/০৩/১৯৮১) মসজিদ ওয়াকফ এ্যস্টেটের ইসি নং-২৮৫০৬/নোয়া এর সম্পত্তিটি মসজিদের নামে। কিন্তু একই এলাকার ভূগ্রাসী সন্ত্রাসী আহছানউল্লা জাল দলিল সৃজন করে দীর্ঘদিন থেকে সম্পত্তিটি দখলের চেষ্টা করছে। এরি অংশ হিসেবে বিগত ১৮/১০/২০২৪ তারিখে আহছানউল্লা নেতৃত্বে, সবুজ, জসিম, শহীদ, নিজাম, সেকান্দর ও নবী সহ অজ্ঞাত আরো কয়েক জন মিলে হাতে দা, চুরি ও লাঠি সোটা নিয়ে মসজিদের মালিক ও ভোগ দখলীয় জায়গাটি জোর পূর্বক জবর দখলের লক্ষ্যে হামলা চালায়। তারা উক্ত জায়গায় অবস্থিত মসজিদ মার্কেটের বেড়া, পিলার, ২টি সাইনবোর্ড, ভিত্তি প্রস্তর ও সাবেক একজন সচিব নাম ফলক ভাংচুর করে প্রায় লাখ টাকার মতো ক্ষতি করে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ১৯/১০/২০২৪ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত কর্মকর্তা শহিদুল উল্যাহ ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....