শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল নোয়াখালী

  • আপডেট সময় : শনিবার, নভেম্বর ৩০, ২০২৪
  • 652 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকায় ইসকনকে নিষিদ্ধের দাবীতে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী। জেলার বিভিন্ন স্থানে তৌহিদ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর জেলা শহর মাইজদী, চৌমুহনীসহ জেলার বিভিন্ন স্থানে তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল করে। চৌমুহনীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। এতে বক্তব্য রাখেন মাওঃ ছালাহ উদ্দিন, মাওঃ মোরশেদ আলম মাসুম, মাওঃ মোঃ ইউনুস, মাওঃ মামুনুর রশিদ ফয়সাল, মাওঃ ইমরান নোমানী।
এদিকে চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীদের হাতে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নিমর্মভাবে হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে সেনবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রসমাজ ও সর্বসত্তরের জনগণ।
বৃহস্পতিবার দুপুর ১২টারদিকে কানকিরহাট বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কানকিরহাট ছাত্র-সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কানকিনহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজারের চৌ-রাস্তা মোড়ে প্রতিবাদ সভা করে। এ সময় বক্তব্য রাখেন, আবু তাহের মজুমদার, রাকিব হোসেন মেহেদী হাসান সৈকত, নুরনবী সৌকত,আরমান হোসেন, ইশান হোসেন,নাহিদুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সভা থেকে অভিলম্বে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যা কারীদের গ্রেফতার ও ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবী জানানো হয়।
অপরদিকে চট্টগ্যামের এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধের সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ ও তৌহিদী জনতার।
সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদ থেকে নামাজ শেষে উপজেলা পরিষদের সামনে থেকে শতশত তৈহিদী জনতা এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধের করার দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে প্রতিবাদ সভা করে। এ সময় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা ওলামা মাশায়েক সমিতির সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী,মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলানা ইয়াছিন মিয়াজী, মাকসুদুর রহমান ও আবদুল ওহাব প্রমুখ।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....