শিরোনাম :
বেগমগঞ্জে ‘নাগরিকতা’ কর্মসূচির নাগরিক দলের সদস্যদের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতির উদ্যোগে ইফতার  সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন চান ফৌজিয়া সাফদার সোহেলী  বেগমগঞ্জে সরকারী হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, ভাংচুর নিয়মিত অফিস না করেই বেতন তুলছেন ডাক্তার, রয়েছে নেশা করার অভিযোগ নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের ইফতার ও নতুন সদস্যদের বরণ কুতুবুুপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন জাতীয় পতাকা উত্তোলন না করা হয়নি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সর্বত্র ক্ষোভ

কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
  • 1146 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়নের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৩:০০টায় উপজেলার কুতুবপুর ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী ১২নং কুতুবপুর ইউনিয়ন আমির মাওলানা ছাখাওয়াত উল্যাহর সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরাহ্ সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ইসহাক খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী ও বেগমগঞ্জ উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু জায়েদ, নায়েবে আমির মাওলানা মোবাশ্বের হোসাইন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, সহকারি সেক্রেটারি আবদুল মতিন বিএসসি, চট্টগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী শানিমা গ্রুপের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোল্লা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, জামায়াত ইসলামি ১২নং কুতুবপুর ইউনিয়নের টিম সদস্য ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা নুরুল আলম, জামায়াত ইসলামি ১২নং কুতুবপুর ইউনিয়নের নব নিযুক্ত সেক্রেটারি হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত টিপু। এছাড়াও জামায়াত ইসলামি সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগন বক্তব্যে বলেন, গত ১৬ বছরে আমাদের প্রতিটি অফিসে তালা, ঘরে ঘরে চিরুনি অভিযান, গুম, পিটিয়ে হত্যা করা হয়েছে, জেল জুলুম, জেলে হত্যা, এবংকি অসংখ্য নেতাকে অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....