শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাংচুরের ঘটনায় যুবক গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
  • 1415 পাঠক

প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের সমিতির দোকান এলাকায় রাতের আধারে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার অন্যতম আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতেে উপজেলার করমুল্লাহ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ার পশ্চিম এজবালিয়া গ্রামের আজিজুল হক মাঝির বাড়ির মো: নিজামের পুত্র।
র‌্যাব জানায়, গত ১৮ ফেব্রুয়ারী রাতে একই এলাকার রাজন ও আনোয়ারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ব্যবসায়ী সোহাগ ও নুরুল আমিন সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে
ডাকাতি, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় থানায় মামলা হয়। তবে ঘটনার পর আসামীরা আত্মগোপনে চলে যায়। পুলিশের পাশাপাশি র‌্যাবও বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেফতার করা হয়। তাকে সুধারাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....