শিরোনাম :
নোয়াখালীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় আমির হোসেনকে ঘর করে দিলেন প্রবাসী নোয়াখালীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন নোয়াখালীতে মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল বেগমগঞ্জে অপহৃত স্কুলছাত্রী তিন দিনেও উদ্ধার হয়নি, পরিবারে উৎকন্ঠা নোয়াখালীতে পৃথক অভিযানে অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জ প্রবাস ফেরত বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা কৃষি জমি রক্ষায় বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

বেগমগঞ্জে কিশোরকে গুলি করে হত্যা, আটক ৩

  • আপডেট সময় : সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
  • 884 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে শাকিল(১৯) নামের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে কিশোর গ্যাং এর সদস্যরা। সোমবার রাত (২৮ এপ্রিল) সাড়ে ৮ টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের পাশের বড় বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শাকিল গঙ্গাবর গ্রামের নোয়া বাড়ির খোকা মিয়ার পুত্র ও পেশায় সে দিনমজুর। আগামী মাসে সে বিদেশ যাওয়ার কথা রয়েছে। এ সময় স্থানীয়রা তিন জনকে আটক করে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮ টার দিয়ে একদল কিশোর গ্যাং ওই এলাকায় মহড়া দেয়। এ নিয়ে শাকিলের সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা শালিককে লক্ষ করে গুলি করে। গুলি শাকিলের নাভির নিচে লেগে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ দিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পাশ^বর্তি ধীতপুর গ্রামের মজিদ পাটোয়ারী বাড়ির খোকন মেম্বারের ছেলে মোরশেদ আলম(২৫), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে জীবণ(২৪) ও তাদের বন্ধু মনিরকে(২২) াটক করে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে সেনা বাহিনী ও পুলিশ রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি(তদন্ত) হাবিবুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত করে পরে বিস্তারিত বলা যাবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....