শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

বিএনপির সভায় হাজিপুর থেকে যোগ দিলো বিশাল মিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
  • 594 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে চৌমুহনীর চৌরাস্তায় গত ২ সেপ্টেম্বর আয়োজিত র‌্যালী ও আলোচনা সভায় হাজিপুর থেকে যোগ দিয়েছিলো বিশাল মিছিল। হাজিপুর ১৪ নং হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাবেক সহ সাধারণ সম্পাদক জিয়াউল আলম (তিতু) ও হাজীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ছারওয়ার হোসেন এর নেতৃত্বে মিছিলটি চৌমুহনী ও চৌরাস্তার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভারস্থলে যোগ দেয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। এ সময় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....