শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

 থানা থেকে ঢিল ছোড়া দুরত্বের মার্কেট থেকে ১২০ ভরি স্বর্ণ লুট

  • আপডেট সময় : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
  • 870 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে নোয়াখালী সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। দোকানটির মালিক মীর মোশারফ হোসেন। এ ঘটনায় এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২ জানুয়ারী) বিকালে দোকান মালিক মীর মোশারফ হোসেনের ছেলে মেহেরাজ হোসেন নিলয় জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার আমাদের ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্সে স্বর্নালংকার লুটের ঘটনা ঘটে।  তিনি জানান, দোকানটি পরিচালনা করি আমি। প্রতিদিনের ন্যায়  বৃহস্পতিবার রাত ৯টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টার দিকে ৩- ৪ জন অজ্ঞাতনামা চোর দোকানের শাটারের তালা ভেঙে এবং গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের ডিসপ্লেতে রাখা আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার  লুট করে নিয়ে যায়।
 নোয়াখালী সদর ওসি)ৎ তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....