শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

  • আপডেট সময় : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
  • 358 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:  নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ মারুফ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় অজ্ঞাত পরিচয়ে আরো একজন আহত হয়েছে। নিহত মারুফের বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির উত্তর সাহাপুর গ্রামে।সে ওই গ্রামের আবদুর রাজ্জাক মেস্তুরী বাড়ির  মোঃ শাহাজাহান বাবুলের ছেলে।
জানাগেছে ,রবিবার (৪ জানুয়ারী) রাত ১১টারদিকে সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী ফোরলেইন মহাসড়কের ছমির মুন্সিরহাট বাজারের ইসলামিয়া সুইচস এর সামনে পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ফোর লেইন মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মারুফ ও মোটরসাইকেলের অপর আরোহী মাথায় জখম সহ গুরুত্বর আহত হয়। এসময় উপস্থিত স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে ছমির মুন্সিরহাট আলিফ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা পর মারুককে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই হাসপাতালে ভর্তির পর অপারেশনের আগ মুহুর্তে সোমবার দুপুর আড়াইটার সময় মারুফের মৃত্যু হয়। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি আবুল বাশার জানান বিষয়টি কেউ থানাকে অবহিত করেনী।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....