শিরোনাম :
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নোয়াখালী আসছেন আজ পত্রিকার সম্পাদককে হত্যার চেষ্টা, জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন। পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ সন্ত্রাস মাদক কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরোট্রলারেন্স-এসপি এন এম নাসিরুদ্দিন। বিশ্বকাপ উম্মাদনায় নোয়াখালীতে তৈরী হলো বাজেন্টিনা সেতু নোয়াখালীর সেই মাদক সম্রাজ্ঞির অজানা কাহিনী, হতবাক এলাকাবাসী বয়ারচরে পরিবেশ দূষণ ও অন্যের জমি জবর দখল করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড নোয়াখালীতে টিভি  সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের দাপুটে জয়

সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মত বিনিময়

  • আপডেট সময় : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
  • 283 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:

নোয়াখালী-৩, (বেগমগঞ্জ) আসনে ১০ দলের অন্যতম শরীক খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোরশেদ আলম মাসুম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার বাদ মাগরিব  চৌমুহনীর হকার্স মার্কেটে এর প্রধান নির্বাচনী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নোয়াখালী জোন সহকারি পরিচালক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন, সহ-সাধারণ সম্পাদ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ মাওলানা জিয়াউর রহমান,মাওলানা ফয়জুল্লাহ মোহাম্মদ ফাইয়াজ, বেগমগঞ্জ উপজেলা পূর্ব সভাপতি ডাঃ মাওলানা শহিদুল্লাহ, পশ্চিম সভাপতি মাওলানা ফয়েজুল্লাহ বুখারীসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাওলানা মোরশেদ আলম মাসুম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচানে বেগমগঞ্জে দেয়াল ঘড়ি মার্কার পক্ষে ব্যাপক ভোট বিপ্লব।

আরেকটি প্রশ্নের জবাব তিনি বলেন, তিনি খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অন্য দলগুলো ও তাদের দলের মনোনীত প্রার্থী। ১০ দলীয় জোটের এই আসন উন্মুক্ত। কারন ইতি মধ্যে কেন্দ্রীয় ভাবে চট্টগ্রাম, সিলেটসহ খেলাফত মজলিসকে ১০ টি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়। সে আলোকে সারা দেশে জোটগত ভাবে প্রচারণা চলে আসছে।

তিনি সাংবাদিকদের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া প্রত্যাশা করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....