মোহাম্মদপুরে ছাত্রলীগ নেতা ও তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে হামলা, ভাংচুর, লুটপাট

  • আপডেট সময় : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
  • 51 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
ঢাকার মোহাম্মদপুরের ৩১ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ও তার স্ত্রী ইসরাত জাহান আয়শার ব্যবসা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে হামলা, ভাংচুর, লক্ষ্যাধিক টাকার মালামাল ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ব্লক-এফ, রোড-৭, বাড়ী নং-১৬-এ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের স্ত্রী ইসরাত জাহান আয়শা। আজ ২৯ অক্টোবার ২০২৫ইং তারিখ সকাল ১১ টার দিকে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাতনামা ৮-১০ জন লোক মব সৃষ্টি করে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় তারা প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের মালামাল লুটপাট করে এবং নগদ ২ লক্ষ টাকা নিয়া যায়। ওই সময় তাদেরকে “লীগের ঠিকানা এই বাংলায় হবে না, লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও” শ্লোগান দিতে শোনা যায় এবং তাদের হাতে দেশীয় লাঠি-সোটা দেখা যায়।
স্থানীয় সূত্র আরো জানায়, ভুক্তভোগী ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের স্ত্রী ইসরাত জাহান আয়শা ঐ সময় ব্যবসা প্রতিষ্ঠানে না থাকায় প্রানে বেচেঁ যান । ভুক্তভোগী ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের স্ত্রী ইসরাত জাহান আয়শা জানান, স্থানীয় প্রশাসন থেকে তিনি কোন প্রকার সহযোগীতা ও নিরাপত্তা চেয়েও পাচ্ছেন না। উক্ত ঘটনার পর হতে তার সকল ব্যবসা বন্ধ রয়েছে। এ ঘটনার পর  ইসরাত জাহান আয়শা মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়রী করেছেন, যার নং-৯৫৫, তাং-২৯-১০-২০২৫ইং। বর্তমানে তিনি এবং তাহার পরিবার জবীনের নিরাপত্তহীনতায় ভুগছেন এবং পরিবার সহ সকলে পালিয়ে বেড়াচ্ছেন।

এর আগে গতকাল ২৮ অক্টোবর ২০২৫ইং বিকাল ৪ টায় একই কায়দায় মোহাম্মদপুরের ৩১ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের মোহাম্মদপুরের প্রধান সড়কের সলিমুল্লাহ রোডের দোকান নং-০৩, ৫/১ এ রাজনৈতিক ও  পূর্ব বিরোধের জের ধরে মব সৃষ্টি করে হামলা চালায় একদল লোক। তারা দোকান পাট ভাংচুর করে প্রায় ৩৫ লাক্ষ টাকা মূল্যমানের মালামাল লুটপাট করে এবং দোকানে থাকা নগদ ১০ লক্ষ টাকা নিয়া যায়। ওই সময়ও তাদেরকে “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর, লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও” স্লোগান দিতে শোনা যায় এবং তাদের হাতে দেশীয় লাঠি-সোটা ও অস্ত্র দেখা যায়। সূত্র জানায়, হামলার সময় ভুক্তভোগী ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে চুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি  করে।  এ ঘটনার পর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়রী করেছেন, যার নং-১০৩০, তাং-২৮-১০-২০২৫ইং।
ভুক্তভোগী ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জানান, স্থানীয় প্রসাশন থেকে তিনি কোন প্রকার সহযোগীতা ও নিরাপত্তা চেয়েও পাচ্ছেন না। উক্ত ঘটনার পর হতে তার সকল ব্যবসা বন্ধ রয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার জবীনের নিরাপত্তহীনতায় ভুগছেন এবং পরিবার সহ সকলে পালিয়ে বেড়াচ্ছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....