শিরোনাম :
কবিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন বিএনপি নেতা হারুনুর রশিদ আজাদ

  • আপডেট সময় : সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • 627 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরকারি এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। একই আদেশে দেশের ৪২টি জেলায় জেলা পরিষদের প্রশাসক নিযুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

রবিবার সন্ধ্যায় ইফতারের ঠিক আগ মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবনিযুক্ত প্রশাসক হারুনুর রশিদ আজাদের ছবি ও অভিনন্দন বার্তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।

জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হারুনুর রশিদ আজাদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রয়েছে অনেক সাফল্যের স্মৃতি। ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে তিনি জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালীন নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং দুই দফায় মেয়রের দায়িত্ব পালন করেন।

রোববার রাতে এক প্রতিক্রিয়ায় জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন বিএনপি নেতা হারুনুর রশিদ আজাদ বলেন, সরকার আমাকে যোগ্য মনে করেছি, তাই দায়ীত্ব দিয়েছে, চেষ্টা করবো অর্পিত দায়ীত্ব যথাযথ ভাবে পালন করার। তিনি এ জন্য জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....