নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর জামাল উদ্দীন ভূঁইয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি
আবুল হোসেন। এ সময় কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম রুবেল, সহ-সভাপতি-কামাল হোসেন, সহ-সভাপতি-মাসুদ রানা, কোষাধক্ষ কচি মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান সুমন, অনুষ্ঠান কমিটির আহবায়ক মাহবুবুর রহমান সুমন, সদস্য খুকু,সোহাগ, সবুজ, এলাকার যুব সমাজ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতি বছর ২৮ রমজানে মসজিদ কমিটির পক্ষ থেকে সহস্রাধিক রোজাদারের জন্য এই আয়োজন করা হয়। এর আগে সম্প্রতি ৪০ দিন তাকবির উলার সাথে জামাতে নামাজ আদায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। জামাল উদ্দীন ভূঁইয়া জামে মসজিদ কমিটির এমন কার্যক্রম স্থানীয়রা প্রশংসা করেছে।
ব্যতিক্রমি ও ভিন্নধর্মী এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেন সহ সংশ্লিষ্ঠরা।