শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নোয়াখালীতে নাশকতার সৃষ্টির জন্য অস্ত্রবহন করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে-পুলিশ

  • আপডেট সময় : সোমবার, জুন ৮, ২০২৬
  • 202 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে  অস্ত্রসহ আটক যুবক আবদুর রহিম রাহিম (২১) কোন নাশকতার সৃষ্ঠির জন্য অস্ত্রবহন করছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
 সোমবার (৮ জুন) রাত  ৯টায় বেগমগঞ্জ মডেল থানায় এক প্রেস ব্রিফিং এর বিষয়টি জানান বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান। এর আগে সোমবার (৮ জুন) সন্ধ্যায় গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত একটি পুলিশ চেকপোস্টে  তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ রাহিমকে আটক করে পুলিশ।
আটক রাহিম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান জানান , আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এর অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কে চেকপোস্ট বসানো হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে রাহিম ওই চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ তাকে থামায়। পরে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে শরীরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
তিনি আরো বলেন, আটক রাহিমের বিরুদ্ধে এর আগে অপরাধের কোন প্রমান বা থানায় কোন মামালা নেই।  কোন নাশকতা ঘটনোর জন্য সে অস্ত্রগুলো বহন করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রসহ আটকের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....