জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিটের এলডিপির প্রচার সম্পাদক মোঃ ফয়েজ উল্যার পিতা. এ. এস. এম ছায়াদাত উল্যার উপর হামলা ও দোকানে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ক্যাডারদের বিরুদ্ধে।
জানা গেছে, ২০২১ সালের ৫ জুলাই প্রথম বার আওয়ামীলীগ ক্যাডাররা এলডিপি নেতা ফয়েজ উল্যাকে হুমকী দেওয়া হয়। এর পর একই সালের ১৪ই নভেম্বর বাড়ির পাশের দোকান থেকে বাড়ি ফেরার পথে ৭-৮ জন ক্যাডার তাকে ঘিরে ধরে মারধর করে। তখন হামলায় তার ডান কব্জি, ডান পায়ের মোড়ালীতে আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ীর আল হাবীব হাসপাতালে ভর্তি করে। এদিকে ২০২৪ সালের ৫ই আগষ্ট গণআন্দোলনে আওয়ামীলীগ সরকার পতন হলেও তাদের ক্যাডার বাহিনী এখনো সক্রিয়। এরি ধারাবাহিকতায় নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডাররা গতকাল ১২ ডিসেম্বর ফয়েজ উল্যাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের হুমকি দেয় এবং তার বাবার দোকানে আগুন লাগিয়ে দেয়। আগুনে দোকানটি পুড়ে যায়। এ ঘটনায় ফয়েজ উল্যার পরিবার থানায় মামলা করতে গেলেও থানা মামলা নেয়নি বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। তবে এ বিষয়ে থানা পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।