শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

 ঢাকায় এলডিপি নেতা মো. ফয়েজ উল্লার ওপর হামলা, প্রাণনাশের আশঙ্কা

  • আপডেট সময় : মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২
  • 14 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সোনাইমুড়ী ৫ নং অম্বরনগর ইউনিয়ন ইউনিটের প্রচার সম্পাদক মো. ফয়েজ উল্লা ঢাকার মতিঝিল আরামবাগ এলাকায় হামলা ও অপহরনের চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

জানা গেছে,  গতকাল ১৫ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে এক আত্মীয়ের বাসার বাইরে গেলে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে হকি স্টিক ও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। হামলায় তাঁর মাথা, কাঁধ ও হাতে আঘাত লাগে। এক পর্যায়ে হামলাকারীরা তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে  এবং মোটরসাইকেলের গরম সাইলেন্সার দিয়ে তাঁর ডান হাতের বাহু ও ডান চোখের পাশের অংশ পুড়িয়ে দেন বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  ফয়েজ উল্লা নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....