শিরোনাম :
নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী  আওয়ামীলীগের নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেলেন সিদ্দিকুর রহমান জসীম চৌমুহনীতে ব্যতিক্রমী আয়োজনে ‘কাচ্চি ডাইন’-এর উদ্বোধন  নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৪   নোয়াখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের প্রবাস বন্ধূ ফোরামের সভা অনুষ্ঠিত   নোয়াখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ বেগমগঞ্জে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগিদের আর্থিক সহায়তা দিল সৈয়দ হারুন ফাউন্ডেশন

নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
জাতীয় নিশান প্রতিবেদক:
বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল পৌনে ১২ টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যাত্রা করেন।
স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।
বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে আবার হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....