শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

মঙ্খিরানী মহিলালীগ নেত্রী তুহিন কারাগারে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০২২
  • 1201 পাঠক

জাতীয় নিশান রিপোর্টার: নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের হাতে আটক সেনবাগ উপজেলা মহিলা যুবলীগ নেত্রী মঙ্খিরানী দিলরুবা আক্তার তুহিনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। এর আগে মঙ্গলবার রাতে সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়িয়া আব্দুল মালেকের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। দিলরুবা আক্তার তুহিন সেনবাগ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছিলাদী গ্রামের মোশারেফ হোসেনের মেয়ে।
তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মানব প্রাচার আইনে মামলা (যার নং ১৮, তাং- ২১-১২-২০২২) দায়ের করা হয়েছে।
চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য শামসুন্নাহার সূবর্ণা জানান, তুহিন কাজের মেয়েকে ভয় দেখিয়ে অনৈতিক কাজ করাতো তার বাসায় চেয়ারম্যান, মেম্বারসহ অনেক মানুষ যাওয়া-আসা করতো।
সোনাইমুড়ী পৌরসভার প্যানেল মেয়র আমেনা বেগম জানান, তুহিন দলের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকা মেয়েদের সংগ্রহ করে দেহ ব্যবসা চালাতো।
সেনবাগ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার জানান, সে নারী ও মাদক ব্যবসার সাথে জড়িত, তার ৩/৪ টা বিয়ের কাবিননামা রয়েছে। তুহিনের এসব কর্মকান্ডের বিষয়ে জেলা নেতৃবৃন্দকে জানিয়েছি তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা নেয়া হবে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, তাকে নারী পাচারসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। তার বিরদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....