শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

সেনবাগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : বুধবার, মার্চ ১, ২০২৩
  • 1419 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের মমিন উল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন বিএসসি বিএডএ-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমন। এ সময় বিদ্যালয়ের বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জহির উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক নূরনবী, সমাজসেবী আবুল কাশেম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সামির, ১নং ওয়ার্ড মেম্বার আনোয়ার কবির মিলন, ব্যবসায়ী কাউচার আলম অনিক, বিএনপি নেতা আবুল খায়ের, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আনোয়ারুল হক সোহাগ।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....