শিরোনাম :
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নোয়াখালী আসছেন আজ পত্রিকার সম্পাদককে হত্যার চেষ্টা, জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন। পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ সন্ত্রাস মাদক কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরোট্রলারেন্স-এসপি এন এম নাসিরুদ্দিন। বিশ্বকাপ উম্মাদনায় নোয়াখালীতে তৈরী হলো বাজেন্টিনা সেতু নোয়াখালীর সেই মাদক সম্রাজ্ঞির অজানা কাহিনী, হতবাক এলাকাবাসী বয়ারচরে পরিবেশ দূষণ ও অন্যের জমি জবর দখল করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড নোয়াখালীতে টিভি  সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের দাপুটে জয়

নোয়াখালীতে ১৩ মামলার পলাতক আসামি জুয়েল গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩
  • 1285 পাঠক

প্রতিনিধি: নোয়াখালী সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ মামলার পলাতক আসামি মামুনুর রশিদ প্রকাশ জুয়েলকে (৩৮) গ্রেফতার করেছে। সোমবার রাতে ঢাকার ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে আদালতে চেকের ১৩টি মামলার মধ্যে ৮টিতে ৫ বছর ৩ মাসের সাজা ও ৫টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
মঙ্গলবার সন্ধায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মামলার পালাতক আসামী জুয়েলকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। জুয়েল এতদিন গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলো। সে ১ কোটি ১ লক্ষ ৯৫ হাজার টাকার অর্থদণ্ডে দন্ডিত। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জুয়েলকে জেল হাজতে পাঠানো হয় বলেও জানান ওসি ইকবাল হোসেন পাটোয়ারী।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....