শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছে আরো অর্ধশত ভূমিহীন

  • আপডেট সময় : সোমবার, আগস্ট ৭, ২০২৩
  • 1249 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পাচ্ছে আরো অর্ধশত ভূমিহীন-গৃহহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের নির্মিত ঘর উদ্বোধন এবং উপকারভোগীদের মাঝে হস্তান্তর বিষয়ে প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং কালে উপজেলা নির্বাহী অফিসার ইয়াছির আরাফাত এ তথ্য জানান। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট ৪র্থ পর্যায়ের সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় আমানউল্যাহপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের আওতায় অর্ধশত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে।

ইউএনও আরো বলেন, বাংলাদেশে ১ জনও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়ার কাজ চলমান আছে। তার ধারাবাহিকতায় ৪র্থ পর্যায়ে বেগমগঞ্জ উপজেলার গৃহহীন পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেওয়া হবে। বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে গৃহহীন পরিবারের হাতে তুলে দিবেন৷

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহমেদ উল্যাহ সবুজ, উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন আজাদী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আজম পাটোয়ারী, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার সহ অনেকে উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....