শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

চৌমুহনীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন হোটেলকে জরিমানা

  • আপডেট সময় : বুধবার, আগস্ট ২৩, ২০২৩
  • 1630 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর চৌমুহনী শহরে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে তিনটি হোটেলকে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে এ অভিযান চালানো করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসির আরাফাত।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত জানান, বুধবার দুপার ১২টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে রেলগেইট এলাকার মোরশেদ আলম কমপ্লেক্সের নিচতলায় কলাপাতা হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১ লক্ষ টাকা, করিমপুর রোডের কাশফুল রেস্তোরা ৫০ হাজার ও বিসমিল্লাহ হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৫০ হাজার টাকা কের মোট তিনটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। তাদের ফ্রিজে থাকা মাছ, মাংশ, মসল্লাসহ অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী মজুদ রাখার দায়ে এবং পরিবেশন করায় ২০০৯ সনের ভোক্তা অধিকার আইনের ৫২ ধারা মতে এ জরিমানা করা হয়।
তিনি আরো জানান, এসব হোটেলগুলোর লাইসেন্সসহ ব্যবসায়ীক যাবতীয় কাগজপত্র সঠিকভাবে পাওয়া যায়নি। চৌমুহনী শহরে সকল খাবার হোটেলগুলোতে আরো জোরালো ভাবে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসির আরাফাত।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....