শিরোনাম :
ফাহিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে চৌমুহনীতে মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ অবশেষে নোয়াখালীর পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন বদলি, নতুন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১  বেগমগঞ্জের  ইউএনও’র সাথে রেমিট্যান্স ফাইটার্স অব বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত নেতৃবৃন্দের মতবিনময়   নোয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: জনমনে আতঙ্ক নোয়াখালীতে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি নোয়াখালীতে নাশকতার সৃষ্টির জন্য অস্ত্রবহন করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে-পুলিশ নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বেগমগঞ্জে ছায়দুল হক-রুহুল আমিন (কাতু মিয়া) স্মৃতি নাইট শট পিজ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ক্বারিদের উপস্থিতিতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতা

  • আপডেট সময় : শনিবার, মে ২৪, ২০২৫
  • 2615 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীতে আন্তর্জাতিক ক্বারিদের উপস্থিতিতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার ছয়ানি উচ্চ বিদ্যালয়ের মাঠে কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় গ্র্যান্ড ফিনালের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – ঢাকা মতিঝিল মিছবাহুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শায়খ মুহাদ্দিস মাহমুদুল হাসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন-নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, পবিত্র কুরআনের হাফেজদের সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে কুরআন মুখস্থ করতে উৎসাহিত করার জন্য আমরা নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করেছি। এ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশের প্রধান ক্বারি শায়খ আহমাদ বিন ইউছুফ আযহারী। সেখানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন – জাগ্রত কবি শিল্পী মুহিব খান। এছাড়া গ্র্যান্ড ফিনালের আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুবসহ অনেকেই উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৮০ জন প্রতিযোগীদের মধ্যে থেকে ২০ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....