শিরোনাম :
বেগমগঞ্জে ‘নাগরিকতা’ কর্মসূচির নাগরিক দলের সদস্যদের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতির উদ্যোগে ইফতার  সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন চান ফৌজিয়া সাফদার সোহেলী  বেগমগঞ্জে সরকারী হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, ভাংচুর নিয়মিত অফিস না করেই বেতন তুলছেন ডাক্তার, রয়েছে নেশা করার অভিযোগ নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের ইফতার ও নতুন সদস্যদের বরণ কুতুবুুপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন জাতীয় পতাকা উত্তোলন না করা হয়নি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সর্বত্র ক্ষোভ

৯ কাজে ‘আইজিপি পুরস্কার’ পেলো নোয়াখালী জেলা পুলিশ

  • আপডেট সময় : বুধবার, অক্টোবর ৪, ২০২৩
  • 662 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীতে আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি পুরস্কার পেলো জেলা পুলিশ। সেপ্টেম্বর মাসের সার্বিক মূল্যায়নে এ পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের ভালো কাজগুলো হলো সোনাইমুড়ীতে মুক্তিপণ আদায়কারী তিন অপহরণকারী গ্রেফতার, বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাতকারী ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ দুই আসামি গ্রেফতার, চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ আসামি গ্রেফতার, তিনটি ওয়ান শুটার গানসহ দুজন গ্রেফতার, সুধারামে চালকের গলায় জখম করে অটোরিকশা ছিনতাইয়ের আসামি গ্রেফতার, কিশোর রিয়াজ হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামি গ্রেফতার, বিদেশি পিস্তলসহ আসামি গ্রেফতার ও ডাকাতির ঘটনায় পাঁচ আসামি ডাকাত গ্রেফতার।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, সেপ্টেম্বরে নোয়াখালী জেলা পুলিশ আইনশৃঙ্খলা উন্নয়নে ব্যাপক অভিযান চালায়। এরমধ্যে উল্লেখযোগ্য ৯টি কাজের জন্য জেলা পুলিশকে আইজিপি পুরস্কার দেওয়া হয়েছে।
এরআগেও ভালো কাজের জন্য নোয়াখালী জেলা পুলিশ আইজিপি পুরস্কার পেয়েছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....