শিরোনাম :
সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতির উদ্যোগে ইফতার  সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন চান ফৌজিয়া সাফদার সোহেলী  বেগমগঞ্জে সরকারী হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, ভাংচুর নিয়মিত অফিস না করেই বেতন তুলছেন ডাক্তার, রয়েছে নেশা করার অভিযোগ নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের ইফতার ও নতুন সদস্যদের বরণ কুতুবুুপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন জাতীয় পতাকা উত্তোলন না করা হয়নি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সর্বত্র ক্ষোভ নোয়াখালীতে ছাত্র অধিকার নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেম করে বিয়ে, তরুণীর মরদেহ মিলল শৌচাগারে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
  • 1845 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম রহিমা আক্তার সুমি (১৯)। সে চাটখিল উপজেলার উত্তর রামনারায়ণপুর এলাকার মো.ইসমাইল হোসেনের মেয়ে এবং কুমিল্লার মুরাদ নগরের বাসিন্দা মো.ইউছুফ মোয়াজ্জিনের স্ত্রী।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার সেনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গনি মাস্টার পোল সংলগ্ন একটি ভাড়া বাসার শৌচাগার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তরুণীর বড় ভাই আরাফাত জানায়, গত ৫ মাস আগে সুমি প্রেম করে বিয়ে করে কুমিল্লার মুরাদ নগরের ইউছুফ নামে এক মোয়াজ্জিনকে। ২ দিন যাবত সুমির ফোন বন্ধ ছিল। যোগাযোগ না থাকায় বড় ভাই আরাফাত বৃহস্পতিবার বিকালে সোনাইমুড়ীতে সুমির ভাড়া বাসায় গিয়ে দেখেন দরজায় তালা ঝুলানো। ঘরের ভেতর থেকে পঁচা দুর্গন্ধ বের হচ্ছে। তার পর বাড়ির মালিকের সহায়তায় সোনাইমুড়ী থানা পুলিশে খবর দিলে পুলিশ বসত ঘরের শৌচাগার থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেন। গত ৩ অক্টোবর তাহাদের পরিবারের সাথে সর্বশেষ ভিকটিমের যোগাযোগ হয়। ধারণা করা হচ্ছে ওই দিন ই রাত যে কোন সময় হত্যা কান্ড সংঘটিত করে তার স্বামী পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....