শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

নোয়াখালী-২ নৌকায় ভোটের প্রতিশ্রুতি না দেয়ায় হামলা শিশু আহত

  • আপডেট সময় : শনিবার, জানুয়ারি ৬, ২০২৪
  • 2043 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক ঃ
নোয়াখালীর-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি না দেয়ায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বসত বাড়িতে হামলা করেছে নৌকার সমর্থকরা।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে নৌকা প্রতীকের সমর্থকরা স্থানীয় এক ভোটারকে ১শ টাকা দিয়ে নৌকা মার্কায় ভোট দিতে জোরাজোরি করলে তিনি সেই টাকা গ্রহণে অস্বীকৃতি জানান এবং তিনি স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিককে ভোট দিবেন বলে তাদেরকে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নৌকার হেলমেট বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সৌরভ হোসেন সুমনের নির্দেশে খালেক মুন্সি বাড়ির খালেক মুন্সির ছেলে মোঃ বিসমিল্লাহ ও উজ্জ্বল দলবদ্ধ হয়ে একইদিন রাতে ঐ ভোটারের বাড়িতে হামলা করে। এতে তাদের শিশু সন্তানসহ ২/৩ জন গুরুতর আহত হয়।
এ ঘটনায় অভিযুক্ত উজ্জ্বলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করেননি।
স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করবেন বলে জানান।
আতাউর রহমান ভূঁইয়া মানিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক, তমা গ্রুপের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন  জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....