শিরোনাম :
চৌমুহনীতে বিএনপির প্রার্থীর পক্ষে মৎসজীবি দলের মিছিল ও লিফলেট বিতরণ নোয়াখালীতে ডা: মোস্তফা -হাজেরা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ প্রদান    বেগমগঞ্জে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মত বিনিময় আজ বিকালে হাতিয়ার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিবেন তারেক রহমান লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর কলেজছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, একজন আটক বেগমগঞ্জে মসজিদের খতিবকে রাজকীয় সম্মাননা বেগম খালেদা জিয়া আমাদের কাছে একটি আদর্শ।-বরকত উল্যাহ বুলু ২৩ বছর পর নোয়াখালীতে আসছেন তারেক রহমান নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • আপডেট সময় : রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪
  • 1707 পাঠক
নোয়াখালীর সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষানবিশ চিকিৎসা সহকারীর মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেল আরোহী প্রাহিমুল হক তুহিন (২৪) নামে আরও তরুণ গুরুত্বর আহত হয়।  পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে্
নিহত আরিফ হোসেন (২৪) উপজেলার পূর্ব এওজবালিয়া ইউনিয়নের গুনবলির বাড়ির আব্দুল মান্নানের ছেলে এবং ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসা সহকারী।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের নোয়াখালী ইউনিয়নের ডাক্তার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুজ জাহের স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাস্তার পাশে মালামাল নামানোর জন্য একটি ট্রাক দাঁড়ানো ছিল। ওই সময় উপজেলার মান্নান নগর থেকে আরিফ ও তুহিন মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা সেই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। তুহিনকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....