শিরোনাম :
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নোয়াখালী আসছেন আজ পত্রিকার সম্পাদককে হত্যার চেষ্টা, জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন। পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ সন্ত্রাস মাদক কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরোট্রলারেন্স-এসপি এন এম নাসিরুদ্দিন। বিশ্বকাপ উম্মাদনায় নোয়াখালীতে তৈরী হলো বাজেন্টিনা সেতু নোয়াখালীর সেই মাদক সম্রাজ্ঞির অজানা কাহিনী, হতবাক এলাকাবাসী বয়ারচরে পরিবেশ দূষণ ও অন্যের জমি জবর দখল করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড নোয়াখালীতে টিভি  সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের দাপুটে জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাহির নামে অপপ্রচার, নোয়াখালীতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, এপ্রিল ১০, ২০২৪
  • 2032 পাঠক
প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাকিবুল হাসান রাহির নামে জামায়াত শিবির ও মৌলবাদীদের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ নোয়াখালীর  চৌমুহনীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। চৌমুহনীর চৌরাস্তা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্তরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় রাহির নামে অপপ্রচারকারী জামায়াত শিবির ও মৌলবাদী গোষ্টির বিচার দাবী করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের মাধ্যে রবিন, শাওন, হাসান, সহৃদ, মিনহাজসহ অনেকে বক্তব্য রাখেন। উল্লেখ্য গত ১৫ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উগ্রপন্থী এবং দেশ বিরোধী মতবাদ প্রচার করতে গিয়ে স্থানীয়দের দ্বারা প্রতিহত হয় শিবিরের কর্মীরা। পরবর্তীতে শিবিরের ভেরিফাইয়েড পেজ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয় এবং উদ্দেশ্য প্রনোদিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং রাকিবুল হাসান রাহির বিরুদ্ধে দোষারোপ করে আসছে নিষিদ্ধ সংগঠন শিবির। তারই ধারাবাহিকতায় বিভিন্ন পোস্টারের মাধ্যমে রাহির নিজ উপজেলা বেগমগঞ্জে অপপ্রচার করে আসছিলো ছাত্রশিবির সংগঠনটি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....