শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

সোনাইমুড়ীর এটিআর প্লাস্টিক মিলে সমাবেশ, ভাঙচুর, নিহত ১, আহত ১২

  • আপডেট সময় : রবিবার, আগস্ট ২৭, ২০২৩
  • 544 পাঠক

সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে এটিআর প্লাস্টিক মিলে সমাবেশে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৫ টায় সোনাইমুড়ী উপজেলার মকিল্যা গ্রামের এটিআর প্লাস্টিক মিলে এলাকার কয়েকজন কারখানা বন্ধের জন্য সমাবেশ ও ভাঙচুর করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, এলাকার কয়েকজন মিলে পরিবেশ দূষণের অজুহাতে পরিবেশ ছাড়পত্র থাকা সত্ত্বেও জোরপূর্বক মিল বন্ধের জন্য সমাবেশ ও ভাঙচুর করে। এসময় সমাবেশকারীদের ছোঁড়া পাথরের আঘাতে বেশ কয়েকজন মিল কর্মচারী গুরুতর আহত হন এবং পরবর্তীতে গোলাম রাব্বানী (৩২) নামের ১জন মারা যান।
এ ঘটনায়, ২৬ তারিখ শনিবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, একই গ্রামের বাসিন্দা রায়হান (৩০), সাহেদ হোসাইন (২৯), মোঃ ইস্রাফিল নোমান (২৬), মোজাম্মেল হক (২৬), কামরুল হাসান (৩১), মোয়াজ্জেম হোসেন রাফি (২৯), সোহেল (৩২), মিরাজ হোসেন (৩৬), আবু তাহের (৩৮) সহ অজ্ঞাত আরো কয়েকজন।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ জানান, আসামীরা পলাতক আছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....