শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

নোয়াখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, জুলাই ৬, ২০২৪
  • 1184 পাঠক

প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের হাসানহাট এলাকা থেকে অনিক বাহিনীর প্রধান অনিক অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরাফত হোসেন অনিক বাবুনগর গ্রামের খুরশিদ আলমের বাড়ির শাহাদাত হোসেন ওরফে হক সাবের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুদীপ্ত নাথ দীপ্ত হাসান হাট এলাকায় অভিযান চালিয়ে অনিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি ইয়ারগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে। অনিক দীর্ঘদিন ধরে একটি বাহিনী গঠন করে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জবরদখলসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। তাকে কারাগারে পাঠানোর হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....