শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

নোয়াখালীতে হত্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
  • 1673 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলায় নিরপরাধ বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে হয়রানির শিকার বিএনপি নেতাকর্মীদের স্বজন ও এলাকাবাসী।
এ সময় জানানো হয়, চরএলাহীর সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবদুর রাজ্জাকের নেতৃত্বে আবদুল মতিন তোতাকে হত্যা করা হলেও হত্যার ঘটনাকে ভিন্নখাতে নিতে ও প্রকৃত খুনিদের আড়াল করতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ও বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজ মেম্বারসহ নিরপরাধ মানুষের নামে মামলা দেয়া হয়েছে। তারা মিথ্যা মামলা প্রত্যাহার, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও খুনিদের বিচার দাবী করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....