শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

সোনাইমুড়ীতে আ’লীগ নেতার লাশ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪
  • 774 পাঠক

সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সোনাইমুড়ী রেলওয়ে স্টেশনের ৩০০ মিটার উত্তরে ডোবায় অচেতন অবস্থায় ভাসতে দেখে স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

জানা যায়, সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের মফিজ পাটোয়ারী বাড়ীর মফিজ পাটোয়ারীর ছেলে ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন দীর্ঘদিন থেকে রাজনীতি ও সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। গত ৫ আগস্ট বিকেলে তার বাড়ীতে হামলার ঘটনা ঘটে। ভাংচুর করা হয় ঘরের দরজা জানালা। এ সময় জসিম উদ্দিন ঘরে না থাকায় মুখোশধারীরা হুমকি দিয়ে চলে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা তাকে একাধিক এলাকায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয় কৃষকরা ঘাস কাটতে গিয়ে জসিম উদ্দিনকে অচেতন অবস্থায় দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে সোনাইমুড়ী দি ল্যাব এইড হসপিটালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। লাশের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তিনি মারা যান।

এ বিষয়ে নিহতের স্ত্রী হাজেরা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। রাজনীতির কারণে ৫ ই আগস্ট একদল মুখোশধারী আমাদের বাড়ীতে আক্রমণ করে। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত শুক্রবার অপরিচিত নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে বলেছে রাতে বাড়ী ফিরবে। কিন্তু আর বাড়ী ফিরেনি।
তিনি আরো বলেন, হয়ত বাড়ী ফেরার সময় সন্ত্রাসীরা তাকে একা পেয়ে আক্রমণ করে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এখন আমারা কিভাবে বাঁচবো?

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....