শিরোনাম :
নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” এইচএসসির ফল প্রকাশ: “আতাউর রহমান ভূঁইয়া কলেজ” নোয়াখালীতে দ্বিতীয় সোনাইমুড়ীতে সাংবাদিকদের সাথে এসকে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেনের মতবিনিময়  বেগমগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ

হাতিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, ফিরোজ সভাপতি-ইব্রাহিম সম্পাদক

  • আপডেট সময় : শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
  • 1423 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: হাতিয়া উপজেলায় কর্মরত জাতীয় পত্রিকার সাংবাদিকদের সংগঠন হাতিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় শুরু হয়ে এ ভোট চলে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। এই নতুন কমিটিতে ফিরোজ উদ্দিন সভাপতি,এম সাখাওয়াত হোসেন সহ সভাপতি,জি এম ইব্রাহীম সাধারণ সম্পাদক এবং জিল্লুর রহমান রায়েল কে সাংগঠনিক সম্পাদককে নির্বাচিত করে। এ কমিটি কে আগামী তিন বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। শুক্রবার সকাল থেকে হাতিয়া প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

হাতিয়া উপজেলার নির্বাচন কমিশনার আ,ফ,ম শামসুউদ্দিন ও আরিফুল মাওলার নেতৃত্বে পরিচালিত নির্বাচনে দৈনিক ভোরের কাগজ ও মোহনা টিভির হাতিয়া উপজেলা প্রতিনিধি ফিরোজ উদ্দিনকে সভাপতি,দৈনিক সমকাল হাতিয়া প্রতিনিধি এম সাখাওয়াত হোসেন সহ সভাপতি, দৈনিক মানবকন্ঠ পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি জিএম ইব্রাহীমকে সাধারণ সম্পাদক করে ১১জন সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।

কমিটিতে জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি আমির হামজাকে সিনিয়র সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক হাতিয়ার কথার মোহাম্মদ কেফায়েতুল্লাহ, দৈনিক যায়যায়দিনের হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাম তছলিম ,( বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সাংগঠনিক সম্পাদক।

দৈনিক কালবেলা পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান রাসেলকে সাংগঠনিক সম্পাদক, জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আকতার হোসেনকে কোষাধ্যক্ষ, বাংলাদেশ সমাচার ও নিউজ টুয়ান্টি ওয়ানের হাতিয়া উপজেলা প্রতিনিধি মোঃ জাকের হোসেন, জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি হানিফ উদ্দিন শাকিব, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সহ এই তিনজনকে কার্য্যকরী সদস্য নির্বাচিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....