শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

নিয়োগ বাণিজ্য ও দূর্নীতিবাজ সাবেক প্রধান শিক্ষকের বিচার দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
  • 654 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে  নিয়োগ বানিজ্য,  শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতকারী সাবেক প্রধান শিক্ষক ইউনুস নবী মনিকের  বিচার ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী।
বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক  প্রধান শিক্ষক ইউনুস নবী মানিক ইতোপূর্বে দূর্ণীতির দায়ে গ্রেফতার হন। বর্তমানে তিনি নানাভাবে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করছেন। তাকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী আর চায়না।  অবিলম্বে দূর্ণীতিবাজ এই শিক্ষকের বিচার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবী করা হয়।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ফরাজি হাসপাতালের এমডি ডা. মোহাম্মদ মোক্তার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস,বিএনপি নেতা মোহাম্মদ শাহিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক  ইউনুস নবী  মানিক কোন কথা বলতে রাজি হননি।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি আরিফুর রহমান জানান, ওই শিক্ষক আদালতে মামলা করেছেন, আদালতের নির্দেশনা মতে আমরা কাজ করবো।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....