প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ১১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
নোয়াখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নোয়াখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পাশে অবস্থিত মডেল মসজিদ প্রাঙ্গণে বাদ আসর এ জানাযার নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা–কর্মী, সামাজিক ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।
গায়েবানা জানাযার আগে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন এক নির্লোভ, সাহসী ও অসাম্প্রদায়িক চেতনার তরুণ। তার মৃত্যুতে নোয়াখালীর তরুণ সমাজ একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে হারাল। তারা হাদীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এরপর জেলা প্রসাশকের কার্যালয়ের সম্মুখে সাবেক বঙ্গবন্ধু চত্তরকে ওসমান হাদী চত্তর ঘোষনা করে জুলাই সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এসময় মুজিব বাদ মুর্দাবাদ সহ বিভিন্ন শ্লোগান দেয় নেতৃবৃন্দ।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.