শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নোয়াখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

  • আপডেট সময় : বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
  • 1178 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই হারুনুর রশিদের হাতে খুনের শিকার হয়েছে বড় ভাই আবু বকর ছিদ্দিক(৬৪)।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধায় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এম এ বারী বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলাসক উল্যাহর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই হারুনুর রশিদ পালাতক।
সূত্র জানায়, ছোট ভাই হারুনুর রশিদের সাথে বড় ভাই আবু বকর ছিদ্দিকের সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। এর জের ঘরে মঙ্গলবার সকালে বাড়ির সামনে একা পেয়ে ছোট ভাই হারুনুর রশিদ বড় ভাই আবু বকর ছিদ্দিককে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্বজনরা ছিদ্দিককে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে আবু বকর ছিদ্দিকের মৃত্যুতে এলাকায় ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আবু বকর ছিদ্দিকের পুত্র ফয়সাল জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আমার চাচা দীর্ঘদিন থেকেই আমাদেরকে হুমকি দিচ্ছিলো। আমরা আমার বাবার হত্যাকারীর বিচার চাই।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এম এ বারী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....