শিরোনাম :
 সোনাইমুড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিরতণ নোয়াখালীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাগনভূঞায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৫ জন আহত নোয়াখালীতে হত্যাকাণ্ড: শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার লাশ উদ্ধার নোয়াখালীতে প্রেমিকাসহ ‍যুবক অপহৃত, মুক্তিপন দাবিি সোনাইমুড়ীতে এলডিপি নেতার বাড়িতে ফের হামলা, বসতঘর ভাঙচুর, বড় ভাই আহত   বেগমগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা  ও পুরস্কার বিতরণ  নোয়াখালীতে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১ কবিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে ৪৭জন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৫

  • আপডেট সময় : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীতে ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। তবে হেভিওয়েট কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি, তথ্যের অসঙ্গতি ও নির্বাচন বিধিমালা অনুযায়ী শর্ত পূরণ না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নোয়াখালীর ছয়টি আসনে আসনে ৮৮ জন প্রার্থীর মধ্যে ৬২জন মনোনয়নপত্র জমা দেন । তাদের মধ্যে যাচাই বাছাই শেষে আমরা মোট বৈধ আবেদন পেয়েছি ৪৭টি। এরমধ্যে বাতিলযোগ্য পেয়েছি ১৫টি ।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ১শতাংশ সমর্থক সূচক সঠিক না থাকায় বেশির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া কয়েকজনের মনোনয়ন বাতিল হয় ঋণ খেলাপির দায়ে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....