শিরোনাম :
বেগমগঞ্জ প্রবাস ফেরত বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা কৃষি জমি রক্ষায় বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন চৌমুহনীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার    চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সভায় আহবায়ক কমিটি পূনর্বহাল নোয়াখালীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি ১০ দিনেও নোয়াখালীতে উন্নয়ন কাজে বাধা ও হত্যা চেষ্টা মামলার আসামী সুজন গ্রেফতার বেগমগঞ্জে  ফসলী জমি ও জীববৈচিত্র  রক্ষায় অভিযান, জরিমানা নোয়াখালীতে জঙ্গল থেকে ‍উদ্ধার হলো যুবকের দগ্ধ লাশ নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি হাসপাতালে ২১ শিশু ভর্তি

এ দেশে জামায়াতে ইসলাম রাজনীতি করার অধিকার নেই-বরকত উল্যাহ বুলু

  • আপডেট সময় : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬
  • 590 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন, জুলাই বিপ্লবে ১৪শ মানুষ হত্যা করার জন্য যদি শেখ হাসিনার ফাঁসি হতে পারে, আওয়ামীলীগ নিষিদ্ধ হতে পারে, ৭১ ত্রিশ লক্ষ শহীদের রক্তের জন্য এদেশ জামায়াতে ইসলাম রাজনীতি করার কোন অধিকার নেই।
তিনি শুক্রবার (১৬ জানুয়ারী) সন্ধায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর দেবালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুতুবপুর দেবালয় কিমিটির সভাপতি দিলীপ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে  ও ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুফ চৌধুরীর সঞ্চালনায় এতে জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলীম ব্যবসায়ী ও সমাজসেবী সন্তোষ ভৌমিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
বরকত উল্যাহ আরো বুলু বলেন, যারা সেদিন আমাদের হত্যা করেছে, ঘর ছাড়া করেছে, লুন্ঠন করেছে, তারা যদি ন্যায় বিচারের কথা বলে, তাহলে এটা কি সাজে, কোন অবস্থাতেই এটা মেনে নেয়া যায়না। ন্যায় বিচার করেছে এদেশে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এদেশ আমার, আপনার সবার। আমরা সবাই মিলেমিশে বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিবো।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....