শিরোনাম :
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নোয়াখালী আসছেন আজ পত্রিকার সম্পাদককে হত্যার চেষ্টা, জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন। পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ সন্ত্রাস মাদক কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরোট্রলারেন্স-এসপি এন এম নাসিরুদ্দিন। বিশ্বকাপ উম্মাদনায় নোয়াখালীতে তৈরী হলো বাজেন্টিনা সেতু নোয়াখালীর সেই মাদক সম্রাজ্ঞির অজানা কাহিনী, হতবাক এলাকাবাসী বয়ারচরে পরিবেশ দূষণ ও অন্যের জমি জবর দখল করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড নোয়াখালীতে টিভি  সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের দাপুটে জয়

ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে বেগমগঞ্জের প্রশাসন

  • আপডেট সময় : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • 254 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা প্রশাসন। শনিবার বিকালে নির্বাচনী আচরণবিধির মোবাইল কোর্ট টহলকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের  মিয়াজীবাড়ি সামনে আবাদযোগ্য কৃষিজমির টপসয়েল উত্তেলন কালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাতাদ হোসেনের নেতৃত্বে  এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাটি কাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর জব্দ করা হয়। েজব্দকৃত এস্কেভেটর স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ এর ধারা ১৫(১) অনুসারে  অভিযুক্ত ওই এ/লাকার  তরিকুল্লাহ(৭৫) কে ৫৫ হাজার  টাকা অর্থদন্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় বেগমগঞ্জ মডেল থানার এএসআই বাদশা বুলবুলসহ পুলিশের চৌকস টিম ও স্থানীয় মেম্বার সহযোগিতা করেন।
বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাতাদ হোসেন জানান, ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়ে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....