শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন বিএনপি নেতা হারুনুর রশিদ আজাদ

  • আপডেট সময় : সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • 572 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরকারি এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। একই আদেশে দেশের ৪২টি জেলায় জেলা পরিষদের প্রশাসক নিযুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

রবিবার সন্ধ্যায় ইফতারের ঠিক আগ মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবনিযুক্ত প্রশাসক হারুনুর রশিদ আজাদের ছবি ও অভিনন্দন বার্তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।

জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হারুনুর রশিদ আজাদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রয়েছে অনেক সাফল্যের স্মৃতি। ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে তিনি জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালীন নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং দুই দফায় মেয়রের দায়িত্ব পালন করেন।

রোববার রাতে এক প্রতিক্রিয়ায় জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন বিএনপি নেতা হারুনুর রশিদ আজাদ বলেন, সরকার আমাকে যোগ্য মনে করেছি, তাই দায়ীত্ব দিয়েছে, চেষ্টা করবো অর্পিত দায়ীত্ব যথাযথ ভাবে পালন করার। তিনি এ জন্য জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....