শিরোনাম :
বেগমগঞ্জ প্রবাস ফেরত বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা কৃষি জমি রক্ষায় বেগমগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা সোনাইমুড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন চৌমুহনীতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার    চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সভায় আহবায়ক কমিটি পূনর্বহাল নোয়াখালীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি ১০ দিনেও নোয়াখালীতে উন্নয়ন কাজে বাধা ও হত্যা চেষ্টা মামলার আসামী সুজন গ্রেফতার বেগমগঞ্জে  ফসলী জমি ও জীববৈচিত্র  রক্ষায় অভিযান, জরিমানা নোয়াখালীতে জঙ্গল থেকে ‍উদ্ধার হলো যুবকের দগ্ধ লাশ নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি হাসপাতালে ২১ শিশু ভর্তি

নোয়াখালীতে অবৈধ হাসপাতাল বিরোধী অভিযান, হাসপাতাল বন্ধ

  • আপডেট সময় : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
  • 397 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
বেগমগঞ্জের চৌমুহনীতে তিনটি প্রাইভেট হাসপাতালে যৌথ অভিযানে দুইটির লাইসেন্স না থাকায় এবং একটিতে স্বাস্থ্য সেবা বর্হিভূত কর্মকান্ড ধরা পড়ায় পৃথক ভাবে জরিমানা ও একটি সিলাগালা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধা পর্যন্ত মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেনের নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: কাউসারী আক্তার,  বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খবির উদ্দিন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।  এ সময় হাসপাতাল তিনটি লাইসেন্স, সঠিক কাগজপত্র, ডাক্তার, নার্স না থাকায় ও অনিময়ন অব্যবস্থাপনার কারণে তিনটি মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ইডেন হাসপাতালকে বন্ধ  ঘোষনা করা হয়।
এ ব্যাপারে বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন জানান, অভিযানের পর লাইসেন্সের বৈধ কাগজপত্র না থাকায় ড্রিম হাসপাতালকে ২৫ হাজার টাকা ও হলি কেয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, ইডেন হাসপাতালকে ১লক্ষ টাকা জরিমানা ও সিলগালা করা হয়।
তিনি আরও বলেন, পুনরায় স্বাস্থ্য সেবার কার্যক্রম পরিচালনার জন্য হাসপাতালের কর্তৃপক্ষকে জেলা সিভিল সার্জন থেকে বৈধ ভাবে কাগজপত্র সরবারহ করার জন্য বলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....