শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, মে ৪, ২০২৬
  • 924 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলৎকারের অভিযোগ ডিজাইনার শিক্ষক আলা উদ্দিন সাবেরীকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(৫ মে) দুুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার বিকালে চৌমুহনীর হকার্স মার্কেটের শাহী হোটেলের উপরে তলায় অবস্থিত ডিজাইন শৌলি নামক গ্রাফিক্স প্রিন্টিং ট্রেনিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সাবেরী নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চরএলাহী গ্রামের  আবু হানিফের বাড়ির আবু হানিফের পুত্র।

ভিকটিম ওই প্রশিক্ষার্থীর মামা জানান, তার ভাগিনা মাদ্রাসায় পড়া লেখা করতো। সম্প্রতি সে পড়া লেখায় অমনোযোগি হয়। এর কারণে রোববার সকালে ভাগিনাকে হকার্স  মার্কেটের সাবেরী হুজুরের দোকানে ডিজাইন শিখার জন্য দিয়ে আসি। দুপুরে ছাবের হুজুর আমার ভাগিনার সাথে জোরপূর্বক খারাপ কাজ করে। সাবেরী হুজুর তার নিজ এলাকায় একটি মাদ্রাসার পরিচালক। সেখানেও তিনি  এমন কাজ করেন বলে অভিযোগ রয়েছে। এমন চরিত্রহীন ব্যক্তির উপযুক্ত বিচার দাবি করেছেন ভিকটিমের পরিবার ও এলাকাবাসী।
এদিকে হকার্স মার্কেট এলাকায় গিয়ে জানা যায়, আলা উদ্দিন সাবেরী আগে থেকেই দু:চরিত্রের। বাড়িতে স্ত্রী থাকার পরও সে ভ্যাবিচারে লিপ্ত। শাহী হোটেলের অনের কর্মচারী তার অত্যাচারে চাকরি ছেড়ে চলে গেছে। দীর্ঘদিন ধরে সাবেরী এমন অপকর্ম  করে আসলেও লোক লজ্জার ভয়ে কেউ মুখ খুলেনি। সাবেরী বিগত নির্বাচনের আগে পরে  বিএনপি ও তারেক জিয়ার সমালোচনা করে ফেসবুকে অনেকগুলো পোষ্ট করেন। যা বিতর্কের জন্ম দেয়।
 বেগমগঞ্জ মডেল থানার ওসি শামছুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....