শিরোনাম :
জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” কায়েসুর রহমান মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: -প্রতিমন্ত্রী ইশরাক নোয়াখালীতে ফের কিশোর গ্যাং এর হামলা, ভাঙচুর মহিলা সহ আহত ১০ , নিখোঁজ ১  নোয়াখালীতে পৃথক ঘটনায় কিশোর গ্যাং এর হামলায় ২ খুন, আতঙ্ক নোয়াখালীতে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহতের ঘটনায় এখনো মামলা হয়নি খানা-খন্দে দুর্ভোগ, নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ছবি ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুয়েল বেগমগঞ্জে প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের চেষ্টা, হুমকি, আতঙ্কে প্রবাসী পরিবার সোনাইমুড়ীতে ২ বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার,  সৎ ছেলেসহ গ্রেপ্তার ৩ 

বেগমগঞ্জে শ্রেণী কক্ষে ক্লাস নিচ্ছেন ইউএনও!

  • আপডেট সময় : মঙ্গলবার, মে ১২, ২০২৬
  • 204 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কায়েসুর রহমান। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি পাঠদান করছেন। কখনো প্রাথমিক বিদ্যালয়, কখনো উচ্চ বিদ্যালয় কিংবা মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তাদের মেধা যাচাই করছেন।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে তিনি চৌমুহনীর গনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেন। শ্রেণিকক্ষে ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় উৎসাহ ও আনন্দ।

শিক্ষার্থীরা জানায়, ইউএনও স্যারের কাছ থেকে তারা নতুন অনেক বিষয় শিখতে পেরেছে। তাঁর আন্তরিক আচরণ ও সহজ উপস্থাপনা তাদের মুগ্ধ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, ইউএনও স্যার আমাদের স্কুলে ক্লাস নিতে আসায় আমরা গর্বিত। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও এতে আনন্দিত হয়েছেন। এটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বিষয়।

ইউএনও কায়েসুর রহমান বলেন, মাঝে মাঝে ব্যতিক্রমধর্মী উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করে। তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের নৈতিকতা, আদর্শ ও বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....