শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, অবৈধ কারখানা বন্ধের নির্দেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, মে ১২, ২০২৬
  • 271 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ মে) বিকালে উপজেলার বিসিক শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী ও উপজেলা প্রশাসনের যৌথ টিম বিসিক এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় ‘তানিশা প্যাকেজিং’ নামের একটি অবৈধ পলিথিন কারখানার মালিক নুর মোহাম্মদ জনি (২৮) কে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে কারখানা থেকে উৎপাদিত ১৮৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার বিষয়ে মালিকের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানার একদল পুলিশ সদস্য অংশ নেন। পরিবেশ রক্ষা ও অবৈধ পলিথিন উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....