শিরোনাম :
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে নোয়াখালীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারি পরামর্শ কেন্দ্রের উদ্বোধন শেখ হাসিনার পতন হয়েছে চাটুকার সাংবাদিক, হাইব্রীড আওয়ামীলীগ ও ব্যবসায়ীদের কারণে।-বরকত উল্যাহ বুলু এমপি   বেগমগঞ্জে মাদক বিরোধী সমাবেশ  নোয়াখালীতে অপপ্রচার ও মিথ্যা তথ্যে বন কর্মকর্তাকে বদলি হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ্য নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্রসহ হামলা: গ্রেপ্তার ৩ নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের হামলা, মারধর সেনবাগে জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা দুই মেধাবী শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

বেগমগঞ্জে প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের চেষ্টা, হুমকি, আতঙ্কে প্রবাসী পরিবার

  • আপডেট সময় : সোমবার, মে ২৫, ২০২৬
  • 284 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজারের প্রবাসী  মাহবুব ইসলাম সুমনের  একটি ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় আতঙ্কে রয়েছে প্রবাসী পরিবার।
 সোমবার (২৫মে) বিকালে সরেজমিন এলাকায় গিয়ে  জানা যায়, দোকান ঘরের মালিকানা নিয়ে স্থানীয় খলিলুর রহমানের সাথে বিরোধ দেখা দিলে প্রবাসী সুমনের পরিবার আদালতে মামলা করেন। কাগজপত্র পর্যালোচনা করে আদালত সুমনের পরিবারের পক্ষে রায় দেন। সর্বশেষ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারও  সুমনের পরিবারের পক্ষে রায় দেন। দীর্ঘ ৩০ বছরে থেকে প্পবাসী সুমনের পরিবার মালিক ও দখলদার হিসেবে উক্ত দোকানে ব্যবসা করে আসছে। কিন্তু আদালত ও বিভাগীয় কমিশনারের রায়কে উপেক্ষা করে অভিযুক্ত খলিলুর রহমান ভূয়া কাগজপত্র তৈরি করে উক্ত দখল করার চেষ্টা করছে। এমননি প্রবাসী সুমনের পরিবারকে নানান ভাবে হয়রানি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে প্রবাসীর পরিবার।  এতে আতঙ্কের মধ্যে রয়েছে প্রবাসী সুমনের পরিবারের সদস্যরা।
এদিকে অভিযুক্ত খলিলুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।
স্থানীয় তহশিলদার রাজীব জানান, প্রবাসী সুমনের পরিবারের সদস্যদের কাগজপত্র  ও মালিকানা ঠিক আছে এবং জায়াগও তাদের দখলে আছে। আমি সঠিক রিপোর্ট দিবো। বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন জানান, এটি নিয়ে একটি অভিযোগ এসেছে। আমি কাগজপত্র ও রায়ের কপি দেখে ব্যবস্থা নিবো।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....