শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি নেতাসহ ২ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রস্তুতি ম্যাচে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সঙ্গে ঘটনার সম্পৃক্ততা নেই: ইউএনও-বেগমগঞ্জ   ফিরে দেখা জুলাই আন্দোলন: সোনাইমুড়ীতে পুলিশসহ নিহত হয় ৭ জন, ন্যায় বিচার নিয়ে শঙ্কা কোন অপশক্তির কাছে মাথা নত করবেনা জাতীয় নিশান জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল জাতীয় নিশানের ডিক্লারেশন পূর্নবহাল, জেলা প্রশাসকের আদেশ বাতিল নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ দাগনভুঞায় হামলা মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত ঘর উদ্বোধন নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ, ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি

  • আপডেট সময় : বুধবার, জুন ২৪, ২০২৬
  • 1072 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: বেগমগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে মাহিন উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহিন উদ্দিন দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের নুরুল হুদার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যায় মাহিন উদ্দিন। সকাল ৭টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের পরিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি পুলিশকে জানায়নি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।

 

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....