শিরোনাম :
বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের একাধিক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও র্দূীতির অভিযোগ নোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়নের দক্ষিণ আদর্শ গ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ গ্রাম ডাক্তার হেলাল উদ্দিন আটক ২৫ বছরের অভিজ্ঞতায় স্বশিক্ষাভিত্তিক পদ্ধতি উদ্ভাবন, আলোচনায় নোয়াখালীর শিক্ষক শংকর হাওলাদার এবার কোম্পানীগঞ্জে দেড় মাসের শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে বাবা আটক নোয়াখালীতে অপপ্রচার, মিথ্যাচার, গুজব ও প্রাণনাশের হুমকির অভিযোগে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার   নোয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, নোয়াখালীতে স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন

বেগমগঞ্জে মিথ্যা অপপ্রচার, হয়রানি ও হুমকির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শনিবার, জুলাই ১১, ২০২৬
  • 269 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অপপ্রচার, হয়রানি ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী আজাদ হোসেন। চৌমুহনী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময়   প্রবাসী আজাদ হোসেন  জানান, ইতিপূর্বে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ জোর পূর্বক তাদের জমি থেকে মাটি কেটে নিয়ে যায় এবং বাড়ির বাউন্ডারী ওয়াল ক্ষতিগ্রস্ত করে। সম্প্রতি তিনি ডুবাই থেকে আসার পর চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার সাথে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে এলাকার কবির হোসেনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানের ইন্ধনে একটি মহল মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করছে। সেই সাথে প্রবাসী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে অত্যাচার, হয়রানি ও হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আজাদ হোসেন আরো জানান, আবদুর রশিদ চেয়ারম্যান বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামীলীগের স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে সখ্যতা গড়ে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অনিয়ম, দূর্নীতি ও স্বজনপ্রীতির সাথে জড়িয়ে পড়েন। তার ৫-৬টি ব্রিকফিল্ড রয়েছে। সেই ব্রিকফিল্ডের মাটির জন্য অনেক ফসলি জমি থেকে মাটি  কেটে নেন এবং সেই মাটি বড় বড় ট্রাকের মাধ্যমে বহন করে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত করছেন। এসবের প্রতিবাদ কেউ করলে তার উপর চেয়ারম্যান ক্ষিব্দ হয়ে বিভিন্ন ভাবে হয়রানি করে। এলাকাবাসী তার কাছে জিম্মি হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন প্রবাসী আজাদ হোসেন।
এ বিষয়ে রসুলপুর  ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ জানান, আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। মাটি কাটার বিষয়টি সত্য, আমি অন্য জানের কাছ থেকে মাটি কিনে এনেছি এবং আজাদের বাউন্ডারি ওয়াল ভাঙ্গ হয়নি। তারা কবির নামের এক লোককে মারধর করে, আমি তার পাশে দাঁড়ানোই তারা আমার বিরুদ্ধে লেগেছে। আপনারা সরেজমিন আসলে সব জানতে পারবেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....