শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাইজদী পার্ক পরিদর্শন কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু নোবিপ্রবিতে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রামে বিএনপি নেতা হিরা ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর নির্বাচিত হয়েছেন মুফতি আবদুল হান্নান। অধ্যাপক আবদুল জব্বার ফাউন্ডেশন ও রামনগর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচি সম্পন্ন প্রাণ ফিরে পেলো দৈনিক জাতীয় নিশান নোয়াখালী জেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থানে ন্যাশনাল মডেল কলেজ এইচএসসির ফল প্রকাশ: সোনাইমুড়ীতে প্রথম স্থান ও জেলায় দ্বিতীয় “আতাউর রহমান ভূঁইয়া কলেজ”

নকশা বহির্ভুত সড়ক নির্মানের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন সড়ক অবরোধ বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, জুলাই ১৯, ২০২৬
  • 226 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নকশা বহির্ভুত সড়ক নির্মানের প্রতিবাদে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ জুলাই) সন্ধায় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে বেগমগঞ্জবাসী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে  এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এ সময় আলাইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খাঁন, ইউপি সদস্য কামরুল হাসান কমল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন রাজু,  সমাজসেবী ইমাম হোসেন, জয়নাল আবদীন, যুবনেতা আলী আকবর সুজন ও শাহজাহান সাজুসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বর্থন্বেষী হমল চন্দ্রগঞ্জ এলাকায় ফোর লেন সড়ক নির্মাণে নানাভাবে প্রবাভিত করতে। তারা ভবভদ্রী ব্রিজের উত্তর পাশে সরকারী জায়গা থাকার পরও সেদিকে সড়ক না করে ব্রিজের দিকে চাপিয়ে দিচ্ছে। এতে জননিরাপত্তা বিগ্নিত হবে। তাছাড়া নকশা বহির্ভূত ভাবে সড়কটি নির্মাণ হলে ঝুঁকিতে পড়বে ব্রিজটি। তাই সঠিক নকশা অনুযায়ী সড়ক নির্মাণের জন্য স্থানীয়রা পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুসহ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....