জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুরে পাওনা টাকার লেনদেনের বিরোধ কেন্দ্র করে দপায় দপায় প্রতিপক্ষের বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা ভাংচুর স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে ও হুমকির অভিযোগ উঠেছে। আতংকে রয়েছে আবুবকর সিদ্দিকের পরিবার। তাদের হামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুই নারী আহত হয়েছে।। এ সময় তারা সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে।। এই ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে জিডি নং: ৯০৪। এই বিরোধ এর জের ধরে ফের গতকাল রোববার সকাল এগার টায় পুনরায় হামলা ও হুমকির উঠেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী পরিবার জানান, একই উপজেলার দূর্গাপুর গ্রামের সিদ্দিক সাতলক্ষ টাকা পাবে এটা সত্য তবে এই পাওনা টাকার লেনদেনের বিরোধ কেন্দ্র করে দপায় দপায় আমাদের আলী পুর ভাড়া বাড়ীতে সন্ত্রাসী হামলা ভাংচুর করে সিদ্দিকের নেতৃত্বে তার ভাড়াটে লোকজন। এসব ঘটনায় সিসি ফুটেজ সংরক্ষিত রয়েছে এবং হুমকি দুমকি দেয়। এমনকি লেনদেনের বিরোধ কেন্দ্র করে সম্প্রতি,আমাকে কলেজ রোড় থেকে অপহরণ করে তাদের বাসায় আটক রাখে। পরে এসে আই হাবিবের নেতৃত্বে একজন পুলিশ খবর পেয়ে আমাকে উদ্দার করে থানায় নিয়ে যায়। পুলিশের সহযোগিতায় বৈঠক হয় ও থানায় পাওনা টাকা হিসেবে আমার থেকে সাতলক্ষ চেক ও জোর পূর্বক স্টাম্প নেয় । তিনি আরো জানান এই নিয়ে তারা আমার থেকে দুইলক্ষ বিশ হাজার টাকা নিলে নেয়। কিন্তু পরবতীর্ বাকী টাকা ৫ আগস্টে পরিশোধ করার কথা থাকলেও দশ দিন আগে ফের আবার গতকাল রোববার আমার বাসায় হামলা করার চেষ্টা করে ও বিশ^বিদ্যালয় পড়ুয়া মেয়ে ও তার মাকে ভয় দেখায়। সিসি ক্যামেরা নিয়ে যায়। এই ব্যাপারে অভিযুক্ত সিদ্দিকের বক্তব্য নেওয়ার চেষ্টা করে পাওয়া যায়নি। বেগমগঞ্জ থানায় ওসি মোঃ সামসুজ্জামান ঘটনা শুনতে স্বীকার করে জানান, এই ঘটনাটি সমাধান হয়েছে। আজকে পাওনা টাকার জন্য গিয়েছে তবে কোনো হামলা করেনি অবশ্য ৫ আগষ্ট টাকা দেওয়ার কথা হয়েছে। তবে হামলার ঘটনা তিনি অস্বীকার করেন। আতংকে রয়েছে আবুবকর সিদ্দিকের পরিবার। ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2026 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.